মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

ধর্মপাশায় সামাজিক যোগাযোগ বজায় রাখায় সেনা বাহিনীর টহল জোরদার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করেতে সুনামগঞ্জের ধর্মপাশায় সেনা টহল শুরু হয়েছে। বৃহস্পতিবার ২ ঘটিকায় উপজেলার কার্যালয় থেকে শুরু করে উপজেলার সদর ইউনিয়নের, মধুপুর বাজার, সেলবরষ, পাইকুরাটি, বাদশাগঞ্জ, গাছতলা, পাইকুরাটি, মধ্যনগর বাজার সহ বিভিন্ন এলাকায় টহল শুরু করেন সেনা সদস্যরা। টহলে জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া পথচারীদের সতর্ক করা হয়। নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়।

ওষুধ ও নিত্যপ্রয়োজীয় পণ্যসামগ্রীর দোকান ছাড়া বাকি সব ধরনের দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন সেনারা। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ধর্মপাশায়  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব, সিলেট থেকে আগত লেফটেন্যান্ট কর্ণেল  ইমতিয়াজ এর নেতৃত্বে ১৪ জনের একটি সেনাবাহিনীর টিম ধর্মপাশা আসেন সকালে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিত্রাণে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে সেনাবাহিনী এবং পুলিশ বিভাগের দায়িত্বরত সদস্যদেরকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় টহল দেয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্ণেল  ইমতিয়াজ বলেন,

 আমাদের উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। করোনাভাইরাসের সংক্রমন থেকে জনগণকে রক্ষা করা। তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব ভাঙার কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতিত, ধর্মপাশা উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখা হয়।
এমপি রতন বলেন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, সর্তকতা সহিত চলাচল করুন, সরকারী আইন মেনে চলুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com