বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
করোনাভাইরাসে দেশে আরো ৬ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৯৪

করোনাভাইরাসে দেশে আরো ৬ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৯৪

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯৪ জনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ২৭ জনের প্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা ৪২৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আইডিসিআর’র পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান। ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার তাহমিনা।

ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় হাজার ১১৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। মৃত্যুবরণ করা ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ একজন নারী।

করোনাভাইরাসে অট্ন্ত হয় নতুন করে আরও ৬ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে ৯৪ জনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ২১ জনের প্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ব্রিফিংয়ে যুক্তহন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার তাহমিনা, আইডিসিআর’র পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের মৃত্যুর সংখ্যা কমেছে, তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর আক্রান্তের সংখ্যা বাড়ার মূল কারণ টেস্ট বেড়েছে। তিনি বলেন, আগে একটি ল্যাবে পরীক্ষা করা হতো এখন পরীক্ষা করা হচ্ছে ১৫/১৬টি। আর তাই বোঝা যাচ্ছে কি পরিমানে করোনায় আক্রান্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com