বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোর কার্যালয় বন্ধ, করোনার হানা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী। এ অবস্থায় পত্রিকাটির প্রধান কার্যালয় কার্যত বন্ধ রাখা হয়েছে। অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পত্রিকাটি।

মঙ্গলবার থেকে বিকল্প উপায়ে পত্রিকাটি প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে।

এ অবস্থায় সোমবার থেকে পত্রিকাটির প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিক থেকেই পত্রিকাটির সিংহভাগ কর্মী বাসায় বসে কাজ করে আসছিলেন।

করোনা দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com