বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১২৭, আক্রান্ত ৪১৮৬

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এনিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,১৮৬।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১০৮ জন।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com