বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশংকা

বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশংকা

index_99444আমার সুরমা ডটকম : বাংলাদেশে পশ্চিমা দেশের নাগরিকদের লক্ষ্য করে আরও হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর। ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশটিতে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি দুজন বিদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে এতে বলা হয়, ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট’ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাংলাদেশ সফরকারিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ওয়েবসাইটে বলা হয়, বিশেষ করে যেসব অনুষ্ঠানে পশ্চিমা দেশের নাগরিকরা সমবেত হন, সেগুলোতে যোগদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। উল্লেখ্য, ঢাকায় একজন ইটালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা সহ অনেক পশ্চিমা দেশই তাদের নাগরিকদের গতিবিধি সীমীত রাখার পরামর্শ দিচ্ছে। বাংলাদেশ সরকার কয়েকদফায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে এসব দেশের উদ্বেগ কাটেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com