বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সাংবাদিক মাহতাব উদ্দিনকে গ্রেপ্তারে উদ্বেগ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধায় এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাহতাব উদ্দিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয়, তারপরও তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটিতে আমরা উদ্বিগ্ন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মিথ্যা পোষ্ট দিয়েছেন। এ ঘটনায় ধর্মপাশা থানায় মামলা হয় সোমবার রাত ১২টায়। এরপর রাত দুইটায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহর থেকে তাকে গ্রেপ্তার করে। কিন্তু মাহতাব উদ্দিন দাবি করেছেন, তিনি সংসদ সদস্যকে নিয়ে কোনো পোষ্ট দেননি। সোমবার রাতে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। প্রায় ছয়ঘণ্টা পর তিনি আরেকজনের সহায়তায় সেটি উদ্ধার করেন। পরে তিনি নিজেই তার ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।
যেহেতু মাহতাব উদ্দিন দাবি করছেন তিনি এটি করেন নি, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তাহলে বিষয়টির তদন্ত হতে পারত, সামাজিকভাবেও নিষ্পত্তির সুযোগ ছিল। আমরা বিষয়টির সঠিক তদন্ত চাই। একজন সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করার জন্য ইচ্ছাকৃত কোনো উদ্যোগ হলে সেটিও বিচার চাই। একই সঙ্গে মাহতাব উদ্দিন যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার না হন, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com