শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে জীবাণুনাশক গেট স্থাপন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের প্রবেশপথে ‘উন্নত স্ব-জীবাণুমুক্তকরণ দরজা’ স্থাপন করেছে সউদী আরবের কর্তৃপক্ষ।

সউদী ২৪ সংবাদমাধ্যমের তথ্য মতে, এই পদক্ষেপ সরকারের ‘টুগেদার গার্ডেড’ উদ্যোগের অংশ, যার মাধ্যমে দেশটিতে করোনা মহামারি আঘাত হানার পর থেকেই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর হয়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর জন্য নিয়োজিত জেনারেল প্রেসিডেন্সি উন্নত স্ব-জীবাণুনাশক দরজাগুলো উদ্বোধন করেছে যা, মানুষকে অ্যান্টিসেপটিক স্প্রে দ্বারা জীবাণুমুক্ত করে এবং তাপ মাপার ক্যামেরা সজ্জিত থাকায় এটি ছয় মিটার দূর থেকে তাপমাত্রা সনাক্ত করতে পারে। এটি একই সাথে বেশ কয়েকজন ব্যক্তির তাপমাত্রা নির্ণয় করতে পারে। তাপমাত্রা দেখানোর জন্য এর সাথে একটি স্মার্ট স্ক্রিনও লাগানো রয়েছে। উভয় মসজিদের সমস্ত কর্মীদেরকে প্রবেশের আগে দরজাগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং সিস্টেমটি নিজে থেকেই সময়মত জীবাণুনাশক স্প্রে করবে।

প্রসঙ্গত, সউদী সরকার উভয় মসজিদেই সর্বসাধারণের জন্য নামাজ আদায় স্থগিত করেছে। পবিত্র রমজান মাসে শুধুমাত্র মসজিদের আলেম ও কর্মচারীদের জন্য মসজিদগুলোতে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com