শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির এক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির এক সভা অনুষ্ঠিত

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস থেকে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার ভবণে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক নুরুল ইসলাম বজলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত রায়, চেম্বারের পরিচালক নুরে আলম, বাজার সমিতির সহ-সভাপতি চন্দন প্রসাদ রায়, কোষাধ্যক্ষ গণেশ রায়, গিয়াস উদ্দিন, উত্তম রায়, সুরুজ মিয়া, মোতালিব হোসেন জুয়েল, আলী আশরাফ, সুরঞ্জিত রায়, ফয়সল আহমদ, বজ্র গোপাল বণিক, শাওন, জয়নাল আবেদীন চৌধুরী, কার্তিক রায় ও কাওসার আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল বলেছেন, করোনা মহামারীর প্রকৌপ বৃদ্ধি পাওয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১৫ মে পর্যন্ত সকল প্রকার গার্মেন্স, দোকানপাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। তিনি আরো বলেন, এরমধ্যে যদি করোনা মহমারী নিয়ন্ত্রনে আসে তাহলে ১৬ মে থেকে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে এই জেলার মানুষজন সামাজিক দূরত্ব বজায় রেখে কোন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com