রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

ধর্মপাশা ৪০টি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা  উপজেলার বিভিন্ন গ্রামের ৪০টি হত দরিদ্র পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, আধা লিটার সোয়াবিন তেল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, একটি সাবান, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও একটি মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া ঈদ সামগ্রী আজ শনিবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তারের উপস্থিতিতে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিল্পী আক্তার, মধ্যনগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি জয়ারানী, ধর্মপাশা সদর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার পপি, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার, চামরদানী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার, পাইকুরাটি যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com