সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
যশোরে সাপের গণবিক্ষোভে বাড়ি ছাড়া পুরো পরিবার

যশোরে সাপের গণবিক্ষোভে বাড়ি ছাড়া পুরো পরিবার

আমার সুরমা ডটকম :

এমন কথা শুনে অবাক হওয়ারই কথা। আজীবন হয়তো শুনে আসছেন বিরোধী দলের গণ বিক্ষোভ এর কথা। কিন্তু সাপে আবার গণ বিক্ষোভ করে এ ধরণের কথা হয়তো জীবনে প্রথম শুনছেন। তবে এমন বাস্তব ঘটনাই ঘটল যশরে। সাপের গণ বিক্ষোভের কারণে পুরো পরিবার আজ ঘর ছাড়া। সাপ মেরে পুরো পরিবার আজ বেকায়দায় পড়েছে। একটি সাপ মারার কারণে এলাকার সকল সাপ এসে দখলে নিয়েছে তাদের বসত বাড়ি। প্রাণের ভয়ে তাই ঘরছাড়া মোকাদ্দেস মোল্লার পরিবার! এক কাক মারলে চারপাশ থেকে হাজারটা কাক চলে আসে। হনুমান মারলে বা মরলে জড়ো হয়ে যায় একদল হনুমান। তাই বলে সাপও! হ্যাঁ, এমনটাই হয়েছে যশোরের অভয়নগরের গাজীপুর গ্রামে মোকাদ্দেস মোল্লার বাড়িতে। মোকাদ্দেস মোল্লার ছেলে তারিকুল জানান, সোমবার সকালে বাড়ির পাঁচিলে সাপ বাইতে দেখে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এর আধ ঘণ্টা পর সেখান দিয়ে আর একটি সাপকে যেতে দেখেন তারিকুল। এর কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িতে ২০-২৫টি সাপ জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে বাড়িতে থাকার কেউ ঝুঁকি নেননি। বাড়িতে সাপ জড়ো হওয়ার খবর শুনে কৌতূহলে ভিড় জমায় লোকজন। কিন্তু ভয়ে কেউই ঘরে ঢুকতে সাহস পাননি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিলর মুজিবর রহমান সাংবাদিকদের জানান, সত্যিই আজব ঘটনা! এক সাপের জন্য দল বেঁধেছে সাপ দল। একটি সাপ মেরে এখন পুরো পরিবারটি আজ মহাবিপদে। কি করবেন এখন তারা দিশা পাচ্ছেন না। এভাবে কতদিন তাদের বাড়ি ছাড়া থাকতে হবে সেটাই এখন দেখার বিষয়

লেখাটি ফেইসবুক থেকে নেয়া

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com