রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার ১৫ এলাকা রেড জোন ঘোষণা করেন জেলা প্রশাসক

সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার ১৫ এলাকা রেড জোন ঘোষণা করেন জেলা প্রশাসক

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার  ১৫ এলাকা রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলার সদর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। রেড জোন হিসেবে যেসব এলাকা লকডাউন ঘোষণা করা হল সুনামগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পূর্বপাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন।
জগন্নাথপুর উপজেলার পৌরসভা এলাকা ও শাহারপাড়া ইউনিয়ন। ছাতক উপজেলার পৌরসভা, গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন।
দোয়ারাবাজার উপজেলার উপজেলা সদর, বাংলা বাজার ও মান্নারগাঁও ইউনিয়ন। বিশ্বমম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা। এসব এলাকায় আজ গভীর রাত থেকে লকডাউন কার্যকর হবে। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও খাদ্যের দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে ঔষধের দোকান দিনরাত খোলা রাখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com