রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
কামরুলকে নেয়া হচ্ছে সিলেটে

কামরুলকে নেয়া হচ্ছে সিলেটে

qamrul from saudi arab (1)_337132_100184আমার সুরমা ডটকম : বহুল আলোচিত মামলা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার মূল আসামি কামরুলকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার তাকে স্থানীয় আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে কামরুলকে নিয়ে পৌঁছানোর পর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নজরুল ইসলাম বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি ছিল না। তাকে ফিরিয়ে আসতে বেশ জটিলতা হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে আনা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বদাই সচেষ্ট ছিল। তিনি জানান, বর্তমানে তাকে সিলেটে নেয়া হচ্ছে। আগামীকাল আদালতে হাজির করা হবে। শিশু রাজন হত্যা মামলায় ১১ জন গ্রেফতার হলেন এ পর্যন্ত। আরও দুইজন পলাতক। ওই দুই আসামি ধরতে শুধু পুলিশি তৎপরতাই নয়, আধুনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে এআইজি বলেন, কামরুল খুন করে পালিয়ে গিয়েছিল কী করে এটি তদন্তের বিষয়। তবে স্থানীয় পুলিশের সহযোগিতা থাকতে পারে। এ জন্য সিলেট পুলিশের গাফিলতি দায়ে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com