শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

জামালগঞ্জ হাওরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

সাইফ উল্লাহ,  সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে বৈদ্যুতির শক খেয়ে হাওরের পানিতে পড়ে নিখোঁজ রুবেলের (২০) লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিদল। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হালির হাওর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রুবেল জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী উস্তাদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, গতকাল রোববার দিবাগত রাত রাত ৮টার দিকে নৌকা যোগে তাহিরপুর রুবেলের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি জামালগঞ্জে আসার পথিমধ্যে হালির হাওরে বৈদ্যুতিক শখ খেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে থাকা আরো দুজন মাসুক মিয়া (৩২) ও তৌহিদ মিয়া (২৫) গুরুত্বর আহত হয়।
আহতদের সাথে সাথে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তৌহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুককে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সোমবার সকালে থানায় অপমৃত্যু মামলার পর উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব বলেন, খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগীতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com