মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

২ হাজার ৯৯৬ শনাক্ত মারা গেছেন ৩৩ জন

amarsurma.com

কাল বুধবার থেকে স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার হবে না

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন কাল বুধবার থেকে সম্প্রচার হবে না। কাল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য দেওয়া হবে গণমাধ্যমকে। আজ মঙ্গলবার শেষবারের মতো এই বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সেখানে তিনি এ কথা জানান।

আজকের বুলেটিনে নাসিমা সুলতানা করোনার পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময় মারা গেছেন ৩৩ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com