শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ লাখ করোনা রোগী শনাক্ত: ডব্লিউএইচও

বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ লাখ করোনা রোগী শনাক্ত: ডব্লিউএইচও

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৯৪ হাজার ২৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর এই প্রথম একদিনে এত মানুষ ভাইরাস আক্রান্ত হল বলে জানিয়েছে বিবিসি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবমতে, বিশ্বে এখন পর্যন্ত দুই কোটি ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে সাত লাখ ৭১ হাজারের বেশি মানুষের।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭০ হাজার। আর আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। নিউজিল্যান্ডে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির উপপ্রধানমন্ত্রী নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়া ৫ মাসের মধ্যে নতুন রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে শনিবার। এদিন দেশটিতে নতুন ১৬৬ জন ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১১ মার্চের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
ব্রাজিলে ৩৩ লাখ ১৭ হাজারের বেশি, ভারতে ২৫ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দেওয়া হয়েছে সরকারিভাবে।
রাশিয়ায় ৯ লাখ ২২ হাজার, দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৮৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এ ভাইরাস সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে। বিশ্বে এ পর্যন্ত যত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার ২৮ শতাংশই এসব দেশের। আর বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশও ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে।
অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি থাকায় এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিরা হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com