শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দেশে করোনাভাইরাস: সুস্থ ১৩১৫ জন মৃত্যু ৩২

amarsurma.com

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯। এই সময়ে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬।

২৪ ঘণ্টায় করোনায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ১৯ জন। ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৩ জন।

শনাক্ত-সুস্থতা-মৃত্যুর হার:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৯০ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬৭ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)।

বৈশ্বিক সর্বশেষ পরিস্থিতি:

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ ৩৪ হাজার প্রায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com