বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

নিবন্ধনের অনুমতি পেল ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নিবন্ধনের জন্য প্রথম দফায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে অনুমোদন দিয়েছে সরকার। এদের মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৭টি; ময়মনসিংহের দুটি; চট্টগ্রামের ১০টি; রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের চারটি করে এবং সিলেট থেকে প্রকাশিত সাতটি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

উপসচিক নাসরিন পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এতদসঙ্গে সংযুক্ত ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালসমূহকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংশোধিত নীতিমালা অনুযায়ী, রেডিও, টেলিভিশন (টিভি) ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে।

পরের দিনই (মঙ্গলবার) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। সেখানে তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন ভার্সন অগ্রাধিকার পাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com