বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
মাসিক মদীনা সম্পাদকের পুত্রবধুর ইন্তেকাল: আমার সুরমা পরিবারের শোকপ্রকাশ

মাসিক মদীনা সম্পাদকের পুত্রবধুর ইন্তেকাল: আমার সুরমা পরিবারের শোকপ্রকাশ

আমার সুরমা ডটকম:

ইসলামি সাহিত্যের জনক, জমিয়তের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মাসিক মদীনা সম্পাদক আল্লামা মহিউদ্দিন খান সাহেবের বড় ছেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তফা মঈনুদ্দিন খানের স্ত্রী শনিবার সকাল ১১টায় রাজধানীর আজগর আলী হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি বিগত এক সপ্তাহ যাবত শারিরীক বিভিন্ন জটিলতা নিয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
মহীয়সী এই নারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী।
নেতৃদ্বয় আজ এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সাপ্তাহিক মুসলিম জাহান পত্রিকার সম্পাদক মোস্তফা মঈন উদ্দিনের স্ত্রীর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অনলাইন পত্রিকার পরিবারের সদস্যরা। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকপ্রকাশ কারীরা হলেন আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, উপদেষ্টা মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, ড. হাফিয মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, মোঃ আজিজুর রহমান বুলবুল, মাওলানা ফজলুল হক আমিনী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com