রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
ধর্শপাশার ক্লিনিক পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

ধর্শপাশার ক্লিনিক পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্শপাশা উপজেলাধীন কান্দাপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন- সিলেটে বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. মশিউর রহমান। বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২০ ইং তারিখ বিকাল ৩:৩০ ঘটিকায় ধর্মপাশা উপজেলাধীন ধর্মপাশা সদর ইউনিয়নের অন্তর্গত কান্দাপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মো: মশিউর রহমান এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ; ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান; সহকারী কমিশনার (ভূমি) মো: আবু তালেব সহ অন্যান্য কর্মমকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কান্দাপাড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের সেবার মান দেখে বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি লাবনী আক্তার জানান, কমিউনিটি ক্লিনিকে মহিলাদের প্রসবকালীন, প্রসব উত্তর অত্যাবশ্যকীয় সেবা এবং কোন জটিলতা দেখা দিলে দ্রুত প্রসূতী সেবা প্রদান করা হয়। এই কমিউনিটি ক্লিনিকে বিগত ২০১৭ সাল হতে অদ্যাবধি পর্যন্ত ৩৬ জন গর্ভকালীন মহিলাকে ডেলিভারী করানো হয়। এছাড়াও সাধারণ রোগীর সেবা, মাতৃত্বকালীন সেবা, ০-৫ বছর বয়সের শিশু স্বাস্থ্য সেবা এবং করোনাকালীন রোগীদের করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে সচেতনামূলক বার্তা প্রদান করা হচ্ছে। তাছাড়া স্থানীয় কমিউনিটির মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com