মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ওমরাহ পালনের অনুমতি দেয়নি সউদী সরকার -ধর্ম মন্ত্রণালয়

আমার সুরমা ডটকম:

কোভিড-১৯ এর কারণে রাজকীয় সউদী সরকার পবিত্র ওমরাহ পালনের জন্য বাংলাদেশি যাত্রীদের কোন আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। কতিপয় ব্যক্তি ও কিছু ওমরাহ এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরণের কর্মকান্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এক বিজ্ঞপ্তি এতথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজকীয় সউদী সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার পূর্বে কোন এজেন্সি বা ব্যক্তিকে এ ধরণের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ওমরাহ গমনেচ্ছু সকলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার পূর্বে কারো সাথে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com