রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারও সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানেই প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ইউরোপ ও আমেরিকায় আবারও করোনাভাইরাসে প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষভাবে নজর দিতে বলেছেন। তিনি বলেছেন, সবাই যেন মাস্ক পরেন।

কারণ, অনেকের মধ্যে এ বিষয়ে নমনীয়তা (রিলাক্স) দেখা যাচ্ছে। তাই এটা যেন বাস্তবায়ন করা হয়।

প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বিভাগীয় কমিশনারদের সভাতেও এ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আইনের প্রয়োগ প্রয়োজন হলে সেটাও করা হবে।

বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪২৭টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩৫৪টি। বাস্তবায়নের হার ৮২ দশমিক ৯০ শতাংশ। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় এ বছরের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম। গত বছরের বাস্তবায়নের হার ছিল ৯২ দশমিক ২৫ শতাংশ। আর এ বছরের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ। এ ছাড়া বৈঠকে এয়ার সার্ভিস বিষয়ে বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়া সরকারের সঙ্গে চুক্তি সইয়ের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com