শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
বরগুনায় রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ৬ আসামির ১০ বছর করে কারাদণ্ড

বরগুনায় রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ৬ আসামির ১০ বছর করে কারাদণ্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হয়। ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আজ মঙ্গলবার বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ৬ জনের ১০ বছর, ৪ জনের পাঁচ বছর, ১ জনের ৩ বছর আর ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ১৪ অক্টোবর বুধবার আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায়ের দিন আজ মঙ্গলবার ধার্য করেন।

এদিকে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার সমাগম বাড়ে। সবার অপেক্ষা কখন হবে বহুল আলোচিত রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়।

সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়েছে এ মামলায় কারাগারে থাকা ৬ আসামিকে। আর জামিনে থাকা ৮ আসামি আদালতে আসে আগেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com