বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
জামিয়া ঝিগলীর উদ্যোগে বিক্ষুদ্ধ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জামিয়া ঝিগলীর উদ্যোগে বিক্ষুদ্ধ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

amarsurma.com

স্টাফ রিপোর্টার:

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মানবতার নবী, সায়্যিদুল মুরসালিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে জামিয়া ইসলামিয়া আরাবিয়া ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ-এর উদ্যোগে আজ বাদ জুমআ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঝিগলী জামে মসজিদের সামন থেকে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে ঝিগলী পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে জামিয়ার ছাত্ররা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ভালোবাসা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করার পাশাপাশি ফ্রান্স বিরোধী বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন বহন করে। ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রো ও ফ্রান্স বিরোধী বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলে।

সমাবেশে বক্তারা ফ্রান্সের পন্য বর্জন, ফ্রান্সের সাথে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহব্বান জানান। এছাড়া বাংলাদেশে যারা তাদের গোলামী করে জীবনধারণ করে, হেফাজতের বিরুদ্ধে মশাল মিছিল করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চায় ওদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহব্বান জানানো হয়।

জামেয়ার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাফিজ হিফজুর রহমান, জামিয়ার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান, ঝিগলী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দীন, মাওলানা আব্দুল আলীম বিন ইদ্রীস, কবি ইমামুল ইসলাম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন বাদে ঝিগলী দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আবুল কাসিমসহ এলাকার প্রবীন ও শ্রদ্ধেয় মুরুব্বিয়ানে কেরাম, জামিয়া ঝিগলী ও ঝিগলী মহিলা মাদরাসার শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বস্তরের নবী প্রেমিক জনতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com