বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

অবশেষে আটক: আকবরের যে ভিডিও ভাইরাল

আমার সুরমা ডটকম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আকবরের একটি ভিডিও। ধারনা করা হচ্ছে, আনুষ্ঠানিক গ্রেফতারের পূর্ব মুহূর্তে জনতার হাতেই সে আটক হয়েছিল। আটকের পর রশি কোমরে দিয়ে বেধে রাখা হয় তাকে। পরিবেশ প্রতিবেশ জঙ্গলসম। আকবরকে ঘিরে রাখা খাসিয়া ভাষাভাষী মানুষের কথোপকথন। সেই চিত্রটি মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়। কিন্তু রেকর্ডকৃত ভিডিওতে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন আকবর। প্রথমে বলেছেন তিনি খুনি না একা মারেননি রায়হানকে, তারপর বলেন ৫/৬ জন রিমান্ড দিয়েছিল রায়হানকে। কিন্তু ভিডিওর শেষাংশে দেখা যায়, পুরানো ছকে আবারও বলছেন, পাবলিক মারছে, তাকে হাসপাতালে পাঠিয়েছেন, সেখানে মারা গেছে রায়হান। এমনকি এক সিনিয়র অফিসারের পরামর্শেই পালিয়েছেন বলে বক্তব্য দেন আকবর। ভিডিও রেকর্ডের শুরুতেই আকবর বলেন, আমি খুনি না, আমি একা মারিনি। রিমান্ড দিয়েছিল ৫/৬ জন, আফসোস করে বলেন ‘এজন্য মরে গেছে ভাই’। বড় বির্মষ দেখাচ্ছিল আকবরকে, নায়কোচিত ক্লিন শেভ মুখে দাড়ি গজিয়েছে তার। একজন প্রশ্ন করে কে মরছে, ‘আকবর উত্তরে বলেন একটা ছেলে’। আবার প্রশ্ন বয়স কত, ‘আকবরের উত্তর বয়স ৩২’। ফের প্রশ্ন কিতা জুলুম করছিল,‘ আকবর বলেন ছিনতাই করেছিল’। পুনরায় প্রশ্ন তার জান নিয়েছ, ‘তখন আকবর বলেন তার জানা নাই, পাবলিক মারছে, আমরা হাসপাতাল নিছি, ওখানে মারা গেছে।’ এরপর অন্য একজনের প্রশ্ন করেন, তুমি কিতার জন্য ভাগছো ? উত্তরে আকবর বলেন ‘‘আমি ভাইগ্যা আসছি যে কারণ সাসপেন্সন করছে, নিউজ হতে পারে, ২ মাস পর ঠান্ডা হলে আবার হ্যান্ডেল করা যাবে, অন্যকোন কারণে ভাগি নাই।’’ এরপর কিছুক্ষণ ভিডিওতে আশপাশে স্থানীয় খাসিয়াদের কথোপকথন চলে, একটু পর আবার আকবর বললেন ‘‘ সিনিয়র এক অফিসার আমাকে বলেন তুমি আপাতত চলে যাও, কয়দিন পর আইসো, পরিস্থিতি মোটামুটি ঠাণ্ডা হয়ে যাবে। এরপর আকবরকে একজন প্রশ্ন করে ইন্ডিয়া কেমন আইল্য, উত্তরে আকবর বলে, ‘ইন্ডিয়ার এক পরিবারের সে ছিল, সেই পরিবার সীমান্তবর্তী ভোলাগঞ্জে তার পরিচিত এক পরিবারের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com