রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোট ৬১ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয় ১লা ডিসেম্বর মঙ্গলবার।
সূত্র মতে, নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করতে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিল পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন তাদের মনোনয়নপত্র জেলা নির্বাচন অফিসার ও দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন ও দিরাই উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হকের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়নপত্র যারা দাখিল করেছেন, তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বিশ্বজিৎ রায়, বিএনপি মনোনীত মোঃ ইকবাল হোসেন চৌধুরী, জমিয়ত মনোনীত লোকমান আহমদ, জাতীয়পার্টি মনোনীত অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোশাররফ মিয়া, এম আব্দুল কাইয়ুম, সফিকুল ইসলাম সফিক, রশিদ মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com