শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

জমিয়ত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আমার সুরমা ডটকম:

দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নমিনেশন দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ লোকমান আহমদ। আজ থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন। মনোযোগ দাখিল শেষে তিনি নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে পৌরসভার বিভিন্ন সড়কে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দলীয় কার্যালয়ে এসে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা মাওলানা শায়খ হোসাইন আহমদ, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান।

উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামূল হক শরিফপুরির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌরসভার সভাপতি মাওলানা আব্দুল কাহহার, উপজেলা সহসভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা এ বি এম নোমান, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শাব্বির আহমদ সরদার, সেক্রেটারি মাওলানা ফয়সল আহমদ, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি জিয়াউল করিমসহ জেলা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও সমমনা ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com