শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ধর্মপাশায় এমপির বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় এমপির বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ধর্মপাশা উপজেলার ‘৮২ গ্রাম সমন্বিত সনাতন ধর্মাবলম্বী’ নামের এক সংগঠনের উদ্যোগে মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার সুনই মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ একাংশের লোকজন এমপি রতন ও উপজেলা পরিষদ  চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে সংখ্যালঘু ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এরই প্রতিবাদে রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজন মধ্যনগরে সংবাদ সম্মেলন করে এমপি রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com