রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল

আমার সুরমা ডটকম:

হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েকদিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা।

নূর হোসাইন কাসেমি বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।

আগামীকাল সকাল নয়টায় জাতীয় ঈদগাহে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com