বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ছাতক উপজেলার ভাতগাঁও দারুল উলুম ছুরতুন নেছা মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

ছাতক উপজেলার ভাতগাঁও দারুল উলুম ছুরতুন নেছা মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

ব্যতিক্রম আয়োজনে ছাতক উপজেলার ভাতগাও ছুরতুন্নেছা মহিলা মাদরাসার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে মহিলাদের জন্য বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়াজ শুনার আলাদা ব্যবস্থা করা হয়।

মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে, মাওলানা জাকারিয়া মাহবুব ও মাওলানা মুতিউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে বয়ান পেশ করেন মাওলানা শায়খ আব্দুল হান্নান গণেশপুরী, শাইখুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুরী, মাওলানা মুফতি শামসুল ইসলাম, মাওলানা ইউসুফ আহমদ সিদ্দিকী।

২য় অধিবেশন পুরুষদের মাঝে বাদ আছর বয়ান পেশ করেন মাওলানা জুবায়ের আহমদ খাঁন, বাদ মাগরিব, শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশীদ কানাইঘাট।

বাদ এশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস নূরুল ইসলাম খান সুনামগঞ্জী। তিনি বলেন, রাসূল সা: জ্ঞান অর্জনের বিষয়ে নারীকে পুরুষের সমান মর্যাদার অধিকারী করেছে, নারী শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন। এ প্রসঙ্গে নবী করিম সা:জোরালোভাবে বলেছেন, ‘প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞানার্জন করা ফরজ’ (বোখারী)।

ওই হাদিসে জ্ঞান অর্জনের ব্যাপারে নারী-পুরুষের মাঝে কোনো পার্থক্য করা হয়নি। বরং জ্ঞান অর্জন নারী-পুরুষ নির্বিশেষে সবার ওপর কর্তব্য।

পরে বয়ান পেশ করেন মাওলানা আলী নুর আহমেদ হাদী।

তিনি বলেন, নাস্তিকরা বলে আলেমরা নারী বিরুদী, স্পষ্ট ভাষায় বলতে চাই রাসুল সাঃ এর জন্মের পূর্বে আরবের নারীরা অবহেলিত ছিল। রাসুল সা. জন্মের পরে নারীরা পূর্ণ অধিকার পায়। তাই আমরা কখনো নারী বিরোধী নই!

সর্বশেষ অধিবেশনে মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমদের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com