শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দুই সহোদরসহ তিন ইয়াবা কারবারী আটক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরে দুই পেশাদার ইয়াবা কারবারী সহোদরসহ তিন ইয়াবা কারবারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রাম হতে থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকককৃতরা হল উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে বাদল মিয়া, তার সহোদর ইব্রাহীম খলিল ও উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে জনি মিয়া।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামের পূর্ব পাড়ায় বাসা ভাড়া নিয়ে ওই বাসায় ইয়াবা ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান ও এএসআই রাজু বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সোমবার রাতে ওই তিন ইয়াবা কারবারীকে আটক করেছেন।

তিনি আরো বলেন, বাদল ও তার সহোদর ইব্রাহীম খলিল পেশাদার ইয়াবা কারবারী। ইতিপুর্ব্রে একাধিকবার পুলশ তাদেরকে ইয়াবার চালানসহ আটক করেছিল । চলমান অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বিপুল পরিমান ইয়াবা টয়লেটে ফেলে দেয়ার পরও ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com