বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

বাকিতে মাস্ক না দেয়ায় হামলা: থানায় অভিযোগ দায়ের

আমার সুরমা ডটকম:

বাকিতে মাস্ক না দেয়ায় মসজিদের মুয়াজ্জিনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদের ইমাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দিরাই সরকারি হাসপাতাল জামে মসজিদের মুয়াজ্জিন করিমপুর ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত তালে নোয়াজের ছেলে ক্বারী মকছুদ আলী (৭০) হাসপাতালের সামনে মাস্ক বিক্রি করেন। পৌরশহরের আনোয়ারপুর নোয়াহাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে কার ড্রাইভার মোঃ হাবিব (২৫) নিয়মিত বাকিতে মাস্ক নেয়। আজ দুপুরে পুনরায় বাকিতে মাস্ক নিতে চাইলে মকছুদ আলী নিষেধ করলে তাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। পরে চেয়ার ভেঙে দিয়ে মাস্ক পানিতে ফেলে দেয়। তাছাড়া মসজিদের মুয়াজ্জিন মকছুদ আলীকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে।

হাসপাতাল মসজিদের ইমাম হাজী আব্দুল মুকিত বাদী হয়ে দিরাই থানায় অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মোঃ হাবিবকে ধরতে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com