শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

৬ বিভাগে টানা চারদিন মৃত্যু নেই: করোনা নিয়ন্ত্রণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনার টিকা কার্যক্রম চলছে সারাদেশে। তবে করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে। স্কুল-কলেজ-মাদরাসা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় প্রতিদিন করোনা শনাক্ত কার্যক্রম চলছে। তেব সারাদেশে গত চারদিনে (২৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ২৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১১ জন। এ সময়ে দেশের ৮ বিভাগের মধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রামেই ২৯ জনের মৃত্যু হয়। অবশিষ্ট ৬ বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে টানা চারদিন করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশে গত ২৫ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দুজন ও চট্টগ্রামে তিনজন। ২৬ ফেব্রুয়ারি মৃত ১১ জনের মধ্যে ঢাকায় ৭জন ও চট্টগ্রামে ৪জন। ২৭ ফেব্রুয়ারি মৃত পাঁচজনের মধ্যে ঢাকায় ৪জন এবং চট্টগ্রামে একজন এবং ২৮ ফেব্রুয়ারি মৃত ৮ জনের মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com