রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সুনামগঞ্জ জেলা জমিয়তের আকাবির কনফারেন্সে বক্তারা

আমার সুরমা ডটকম:

বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে তাহাফফুজে দ্বীনের জন্য লড়ে গেছেন জমিয়তের আকাবিরগণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন জমিয়ত আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত। যুগে যুগে জমিয়তের আকাবিরগণ দেশ জাতি ও ইসলামের জন্য কাজ করে গেছেন। শায়খুল হিন্দ রহ. থেকে শায়খুল ইসলাম সবাই বাতিলের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করে আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ জাতির আস্থাভাজন রাহবার আল্লামা কাসেমী আমাদের জন্য যে শিক্ষা ও আদর্শ রেখে গেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যত কর্মপন্থা তৈরি করতে হবে। তিনি আকাবির কনফারেন্স আয়োজন করায় সুনামগঞ্জ জেলা জমিয়তের দায়িত্বশীলদের মোবারকবাদ জানিয়ে বলেন ইসলামি রাজনীতি ছাড়া দ্বীনের সংরক্ষণ সম্ভব নয়। মসজিদ মাদরাসা ও দ্বীনি মারকায় রক্ষা করতে হলে ইসলামি রাজনীতিকে আরো শক্তিশালী করতে হবে। তিনি ইসলামি রাজনীতির উপর গুরুত্বারোপ করে বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া দ্বীনি প্রতিষ্ঠানের স্বকীয়তা রক্ষা করা সম্ভব নয়। তিনি জমিয়তের সকল নেতাকর্মীদের আপোষহীনভাবে মাঠে ময়দানে আরো সক্রিয় হওয়ার জন্য আহবান জানান।
কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে আকাবির কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ তাহা হোসাইন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা শায়খ আফসার উদ্দিন, মাওলানা আবুল ফজল, মাওলানা রিয়াজ উদ্দীন, মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা নুরুজ্জামান আলমগীর, মাওলানা মাসরুর আহমদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা খুরশীদ আলম, মাওলানা আব্দুল হাই, মাওলানা আবুল কাসেম সাইদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com