শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

করোনার টিকা নিলেন প্রেসিডেন্ট

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকালে প্রেসিডেন্ট টিকা গ্রহণ করেন। এর আগে, গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা গ্রহণ করেন।

করোনা প্রতিরোধে এ পর্যন্ত বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরিতে সফল হয়েছে। এরমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে কোভ্যাক্স, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং জনসনের টিকা অন্যতম। দেশে টিকার প্রথম চালান আসে গত ২৫ জানুয়ারি। এর আগে উপহার হিসাবে বাংলাদেশে পাঠানো ভারত সরকারের ২০ লাখ টিকা পৌঁছায় গত ২১ জানুয়ারি।

দেশে ব্যাপক হারে করোনার টিকা দেয়া শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। এর আগে, ২৭ জানুয়ারি ২৬ জনকে টিকা দেয়ার মাধ্যমে টিকা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ২২ ফেব্রুয়ারি ভারত থেকে টিকার দ্বিতীয় চালান ঢাকায় আসে। এই চালানে ২০ লাখ ডোজ আসে। গণটিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত দেশে ৪০ লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। এখন করোনার সম্মুখসারির যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের টিকা দেয়া হচ্ছে। ৪০ বছরের বেশি বয়সীরা পাচ্ছেন এই টিকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com