শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ফেইসবুকে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল

ফেইসবুকে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল

আমার সুরমা ডটকম:

গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আমার সম্পৃক্ততা নিয়ে ফেইসবুকে ও সভা সমাবেশে কতিপয় লোক মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যা মোটেও সত্য নয়। বিষয়টি আমার দৃষ্টি গোচরে আসায় আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশ হয় ১৫ মার্চ, আর আমি লন্ডনের উদ্দেশ্যে দিরাই থেকে বের হই ১৩ মার্চ। যেখানে আমি উপস্থিতই নয় সেই সমাবেশে আমাকে জড়িয়ে যারা বক্তব্য দিয়ে ফেইসবুকে প্রচার উদ্দেশ্য প্রনোদিত বলে আমি মনে করছি। আমি এই নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। হেফাজতে ইসলাম একটি সংগঠন, এই সংগঠনের কোন কার্যক্রমের সাথেই আমার কোন সম্পর্ক নেই। সাংগঠনিকভাবে আমার পরিচয় একটাই, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি । আমি আওয়ামিলীগ পরিবারের সন্তান।

দিরাইয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার পরিবার অন্যতম, যে পরিবারে রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান একাধিক বীর মুক্তিযোদ্ধা। তাই দলের সবার প্রতি আমার বিশেষ নিবেদন অপপ্রচার কান দিবেননা। সবাই ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ভিশন বাস্তবায়ে কাজ করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com