শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

ভারতীয় বিএসএফ পোস্টের অদুরেই পড়ে আছে বাংলাদেশী যুবকের লাশ!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:

ভারতীয় বিএসএফ পোস্টের সামনে বালু চরে দিনভর পড়ে আছে সাইদুর রহমান (২২) নামে এক বাংলাদেশী যুবকের লাশ।

সোমবার বিকেল সাড়ে ৫টা অবধি বাঁধার মুখে বিএসএফ ক্যাম্পের পোস্টের সামনে কিছুটা অদুরে বালু চরেই লাশ পড়ে রয়েছে বলে নিহতের পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।

নিহত সাইদুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলার হতদরিদ্র টেলাগাড়ি চালক হবি রহমানের ছেলে।

অবশ্য সোমবার সন্ধায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. তছলিম এহসান গণমাধ্যকে জানিয়েছেন, ওই যুবকের মরদেশ দেশে ফিরিয়ে আনতে ভারতের শিলং সেক্টরের ১১ বিএসএফ ব্যাটালিয়নের পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় নিহতের পিতা হবি রহমান জানান, প্রতিদিনের ন্যায় আমার ছেলে সাইদুর সোমবার ভোররাতে জাদুকাটা নদীতে অন্যান্য শ্রমিকদের সাথে কয়লা কুঁড়াতে যায়।

হয়ত অসাবধান বশত সীমান্তের ১২০৩ মেইন পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কয়লা কুঁড়াতে গিয়ে সে মৃত্যুর মুখে পতিত হয়। এরপর অন্যান্য শ্রমিকদের মুখে সকাল ৭টার দিকে খবর পাই তার লাশ ভারতের মেঘালয় স্টেইটের ঘোমাঘাট বিএসএসফ পোস্টের অদুরে জাদুকাটা নদীর পুর্ব তীরে বালু চরে পড়ে রয়েছে। আমার ছেলে ভারতে কেন কীভাবে মরা গেছে তাও নিশ্চিত হতে পারিনি।

তিনি আরো বলেন, খবর পেয়ে স্বজনদের নিয়ে ছেলের লাশ আনতে সীমান্তের শুন্য রেখা বরাবর গেলে ভারতীয় ঘোমাঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশের কাছেই যেতে দেয়নি এমনকি বাঁধার মুখে ফিরে এসে বিজিবির ল্উারগড় ক্যাম্পে অবহিত করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com