বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সব মাদরাসা বন্ধ রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

আমার সুরমা ডটকম:

কওমি মাদরাসাসহ দেশের সব মাদরাসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদরাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন জারি করে। আগামী ২২ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানায় সরকার। দেশের বিভিন্ন জায়গায় কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা আছে উল্লেখ করে মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদরাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না বলেও উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com