বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

আরও বাড়বে তাপমাত্রা

আমার সুরমা ডটকম:

রাজশাহী বিভাগসহ কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় দাবদাহের এলাকা আরও বাড়তে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া আগামী ৫ দিন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকায় তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় দাবদাহ বয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com