সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ঝালকাঠিতে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৫৫ জনের নামে মামলা : ওসি প্রত্যাহার

ঝালকাঠিতে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৫৫ জনের নামে মামলা : ওসি প্রত্যাহার

আমার সুরমা ডটকম :

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এস এম রুহুল আমীন রেজভীর ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠির বাসায় হামলা ও তার বাবার কাছে চাঁদা দাবির অভিযোগে রেজভীর বাবা রুস্তম আলী শরিফ বাদী হয়ে জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৩০ জন নামধারী ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আরাফাত হোসেন ঝলক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এস এম রুহুল আমীন রেজভীর বাবার রুস্তম আলী শরিফের কাছে বিভিন্ন সময় ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ও তার দলবল। এই দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত সোমবার সন্ধ্যায়  মিলন ও তার দলবল রেজভীর বাসার প্রধান ফটক, দরজা ও জানালা ভাঙচুর করে ঘরে ঢুকে প্রায় ৬০ লাখ টাকার মালামালের ক্ষতি করে। এ সময় বাঁধা দিতে গেলে তারা ২ জনকে পিটিয়ে আহত করে। ঝালকাঠি সদর থানা ওসি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা ও চাঁদা দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শীল মনি চাকমাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। যদিও পুলিশ সুপার বলছেন প্রশাসনিক কারণেই তাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, এটা পুলিশের নিয়মিত বিষয়। এই রাজনৈতিক ঘটনার সঙ্গে ওসির বদলির বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই। প্রশাসনিক কারণেই সোমবার রাতে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক ও সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে । এতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।  এ সময় এক সাংবাদিকসহ দশজন আহত হয় ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com