শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

‘আলেম নয় সাড়ে ৩শ’ এমপির নামে নোটিশ হওয়া উচিত’

আমার সুরমা ডটকম:

হেফাজত নেতাদের নামে দুদক থেকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। এ সময় তিনি বলেন, আলেমদের আগে সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল।

আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এ সময় হারুনুর রশীদ বলেন, সত্য কথা বললে স্বাভাবিক কারণে অনেকে বেজার হয়। সত্য কথাটা আসলেই কঠিন। আমরা আলেম কাকে বলব? আলেম-ওলামা তারাই যারা একেবারে সুনির্দিষ্ট ভাবে কুরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা করেন। সব মসজিদের ইমাম কিন্তু আলেম নয়।

তিনি বলেন, উদ্বেগের সঙ্গে বলছি। আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, আমাদের যারা গুরুজন তারা আমাদেরকে বলতেন এই বিষয়গুলো প্রতি খুব সতর্ক থাকতে হবে। সমাজে যদি সত্যিকার অর্থে আলেম-ওলামারা ক্রিটিসাইজ হয়, সমালোচিত হয়, তাদের চরিত্র হননের চেষ্টা করা হয়। অবশ্যই আমি বলব সমাজের উদ্বেগ এবং অস্থিরতা বাড়বে।

তিনি আরও বলেন, শীর্ষ প্রায় ৫৭ জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করেছে সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি আগে আমাদের এই সংসদে সাড়ে ৩০০ জন সদস্য যারা রয়েছি সর্বপ্রথম এই সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। তাহলে এটি সারা দেশের মানুষের কাছে সমাদৃত হত। মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ মানুষ গ্রহণ করত। প্রধানমন্ত্রী তো বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

এসময় তিনি ১-১১ তে রাজনীতিবিদদের রিমান্ডে নেয়ার পরে কথাগুলো স্মরণ করিয়ে বলেন, রিমান্ডের পর যে সমস্ত খবর পত্রিকার আসে, কিভাবে আসে? আমরা ১-১১ সময় দেখেছি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে কিভাবে রিমান্ডে কি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com