বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ক্বিরাআত প্রশিক্ষণের ফলাফল প্রকাশ

আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ক্বিরাআত প্রশিক্ষণের ফলাফল প্রকাশ

আমার সুরমা ডটকম:

আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ১৪৪২ হিজরি মুতাবেক ২০২১ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুর মাদরাসায় আনজুমানের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, সদস্য হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুল গফুর আজমী, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা শাহজাহান ও মাওলানা হাসান আহমদ।

সূত্র মতে, এ বছর সনদ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ৪৫ জন, এরমধ্যে ছাত্র ৩৮ জন ও ছাত্রী ৭ জন। মোট পাস করেছে ৩৯ জন। এ প্লাস পেয়েছে ১ জন, প্রথম বিভাগ পেয়েছে ২৪ জন, দ্বিতীয় বিভাগ ৮ জন, তৃতীয় বিভাগ ৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ।

খামিছ জামাতে মোট পরীক্ষার্থী ১১ জন, এরমধ্যে ছাত্র ২ জন ও ছাত্রী ৯ জন। কৃতকার্য ১০ জন, প্রথম বিভাগ পেয়েছে ২ জন, দ্বিতীয় বিভাগ ৩ জন ও তৃতীয় বিভাগ ৫ জন। পাসের হার ৯০ দশমিক ৯০ শতাংশ।

সূত্র আরও জানায়, প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুর থেকে সনদ জামাতে মমতাজ প্রাপ্ত হল আব্দুল বাছিত, প্রথম বিভাগ প্রাপ্ত হল শুয়াইব আহমদ ও রায়ছান আল-মাহমুদ।

খামিছ জামাতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে উত্তর জগদল জামে মসজিদ কেন্দ্রের তাসলিমা আক্তার, রাজানগর হযরত আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদরাসার রুজিনা আক্তার ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ফাহমিদা আক্তার সুমি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com