শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

২৪ ঘণ্টায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

আমার সুরমা ডটকম ডেস্ক:

শুক্রবার কোনো লড়াই ছাড়াই নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখলের ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগানও দখলে নিল তালেবান। শনিবার প্রদেশটির ডেপুটি গভর্নর কাদের মালিয়া এ তথ্য জানিয়েছেন। এর ফলে গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবানরা। ডেপুটি গভর্নর কাদের মালিয়া বলেন, বিমানবন্দর থেকে পিছু হটেছে সরকারিবাহিনী ও কর্মকর্তারা।

এ শহরে কুখ্যাত যুদ্ধবাজ রশিদ দোস্তামের বাস। এ সপ্তাহেই তিনি তুরস্কে চিকিৎসা শেষে আফগানিস্তান ফিরেছেন। মে মাসে হামলা জোরদার করার পর থেকে আফগানিস্তানের বিশাল গ্রামীণ এলাকার দখল নিয়েছে তালেবানরা। বিদেশি ও মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হওয়ার সময়ে এসব অভিযান চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

শুক্রবার কোনো লড়াই ছাড়াই নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী শহর এটি।

বেশ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে দোস্তামের এক উপদেষ্টা নিশ্চিত করেছেন, তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com