বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দেশব্যাপী মানববন্ধন কাল

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দেশব্যাপী মানববন্ধন কাল

আমার সুরমা ডটকম:

স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মানববন্ধন কর্মসূচি থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন। পীর সাহেব চরমোনাই আগামীকাল সারাদেশে জেলায় জেলায় সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি সফলের আহŸান জানিয়ে বলেছেন, দেশের সবকিছু স্বাভাবিক গতিতে চললেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বের যে সকল দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে সে দেশগুলোতেও ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আমাদের দেশেও বিশেষজ্ঞগণ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দিয়ে আসছেন। তিনি বলেন, আমরাও শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বার বার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছি। এখন দেশের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে আমরা রাজপথে নেমে এসেছি। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি দেয়া হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ‘ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারের অনুমতি প্রয়োজন’ মর্মে উত্থাপিত প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানান। তিনি বলেন, এতে নতুন মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সঙ্কুচিত হবে। দেশকে ইসলামশূন্য করার অংশ হিসেবেই এধরণের আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এধরণের যে কোন সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করলে ঈমানদার জনতা নিরবে বসে থাকবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com