বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

দিরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

asabs-atokpic-08-11-2015মুহাম্মদ আব্দুল বাছির সরদার : ঘটনার ঠিক ৪০ দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো হত্যা মামলার ১নং আসামী মৃত বোসন আলীর ছেলে আক্কাস আলী (৫০)। আটককৃতকে আজ সুনামগঞ্জ জেলা জজের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আক্কাস আলী আটক হওয়ার খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা বাদির বাড়িঘর ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছেন বাদিপক্ষের লোকজন। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও (তলবাউসি) গ্রামে গত ৩০ সেপ্টেম্বর বুধবার গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সিদ্দিকুর রহমান ও আব্দুল মান্নান ছেলে মোঃ আবুল কালামের লোকজনের মধ্যে ছোট বাচ্চাদের কথা নিয়ে এক সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুল হাসেম (৬০) মারা যান। এ ঘটনায় উভয়পক্ষই দিরাই থানায় মামলা দায়ের করে। এরমধ্যে নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সিদ্দিকুর রহমান বাদী হয়ে আক্কাস আলীকে প্রধান আসামী করে ৪৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলা নং-০১, তারিখ ০১/১০/২০১৫।
এদিকে গত শনিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার রামপুরা গ্রাম থেকে হত্যা মামলার প্রধান আসামী আক্কাস আলীকে গ্রেফতার করে খবর দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহাদেব বাচার নেতৃত্বে পুলিশ আটককৃত আক্কাস আলীকে দিরাই নিয়ে আসেন। গতকাল রোববার বিকেলে দিরাই থানা পুলিশ আসামী আক্কাস আলীকে জেলা জজের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহাদেব বাচা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com