সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
মসজিদের ইমামরাও আজ নিরাপদ নয়: জাতীয় শিক্ষক ফোরাম

মসজিদের ইমামরাও আজ নিরাপদ নয়: জাতীয় শিক্ষক ফোরাম

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান কক্সবাজার জেলার চকরিয়ায় টর্চ লাইটের আলো চোখে পড়ার প্রতিবাদ করায় হাফেজ ফরিদুল আলম (৫৫) নামে এক মসজিদের ইমামের উপর নির্মম হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেইসাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আলেম-ওলামাদের উপর খড়গহস্ত প্রসারিত করার পরিণাম ভাল হবে না।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আজ মসজিদের ইমামরাও নিরাপদ নয়। একটি স্বাধীন সার্বভৌম দেশে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মসজিদের ইমাম। একজন সম্মানিত আলেমকে সামান্য একটি ঘটনায় এভাবে মারধর এবং বসতঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয়ার ঘটনা কোনভাবেই বরদাশত করা যায় না। নেতৃদ্বয় বলেন, ঘটনার ৬/৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com