শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পার্বত্য শান্তিচুক্তর বর্ষপূর্তির ৩ দিন আগে রাঙামাটিতে ঘরে ঢুকে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

পার্বত্য শান্তিচুক্তর বর্ষপূর্তির ৩ দিন আগে রাঙামাটিতে ঘরে ঢুকে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে ঘরে ঢুকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এক জেএসএস নেতাকে গুলি করে হত্যা করেছে। তার নাম আবিষ্কার চাকমা (৪০)। সে বাঘাইছড়ির সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। বন্দুকভাঙার কিচিং আদম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙার কিচিং আদাম এলাকায় ঘরে ঢুকে জেএসএস নেতা আবিষ্কার চাকমাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। নিহত জেএসএস নেতা উল্লেখ্য এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে নেবে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা এস আই সাগর বড়ুয়া। তাকে সোফাতে বসা অবস্থায় ঘাতক খুব কাছ থেকে গুলি করে যোগ করেন এ কর্মকর্তা।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বর্ষপূর্তির ৩দিন আগে ঘরে ঢুকে গুলি জেএসএস নেতা হত্যা ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত হবে।এ ঘটনায় সন্দেহের তীর ইউপিডিএফ’র দিকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com