বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

প্রথম পাকিস্তান সফরে ইমরানের খানের সঙ্গে দেখা করলেন বিল গেটস

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও জনহিতৈষী বিল গেটস বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার প্রথম পাকিস্তান সফরের সময় দেখা করেন। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

টুইটারে বৈঠকের ছবি শেয়ার করে সিনেটর ফয়সাল জাভেদ খান বলেন, গেটস ‘পাকিস্তানে (পোলিও নির্মূল সংক্রান্ত) পদক্ষেপ, কোভিড-১৯ মহামারী সংক্রান্ত ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কর্মক্ষমতা এবং এহসাসের মতো উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।’

পরে, প্রধানমন্ত্রী ইমরান খান গেটসের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মধ্যাহ্নভোজের ছবিগুলো শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর ‘বিশেষ আমন্ত্রণে’ দেশটি সফর করছেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি (এসএপিএম) ডা. ফয়সাল সুলতান পাকিস্তানে বিল গেটসের একদিনের সফরের কথা নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় ফয়সাল সুলতান বিল গেটসকে পাকিস্তান সফরের জন্য স্বাগতম জানান। সূত্র: ডন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com