সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দরগাহপুর মাদরাসায় খতমে বুখারি সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মসজিদে সম্পন্ন হয়। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরীর উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসহাক আলী, মাওলানা জাকির হুসাইন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব ও সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর, মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা ইমদাদুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
খতমে বুখারি শেষে মাদরাসার ফাজিলদের সংগঠন ‘আল-হক্ব ফুজালা পরিষদ দারুল উলূম দরগাহপুর’-এর নতুন কমিটি গঠন করা হয়। মাওলানা আনোয়ার পাশাকে সভাপতি, মাওলানা নুরুল মুত্তাকীনকে সাধারণ সম্পাদক ও মাওলানা শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com