বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে মাছের সাথে শত্রুতা

amarsurma.com

সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাইয়ে বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিল ইজারাদারদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিল ইজারাদার মৎস্যজীবী এহসান মিয়া জানান, দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রাম সংলগ্ন চাতল বিলে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিলে গিয়ে তারা মরা মাছ ভেসে উঠতে দেখেন। তবে কোন দিন বিষ প্রয়োগ করা হয়েছে, তা কেউ বলতে পারেনি।
স্থানীয়রা জানান, জাল টেনে দেখা গেছে অনেক বড় বড় মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে। এরমধ্যে অধিকাংশই ডিমওয়ালা কার্প মাছ। বিষ প্রয়োগে নানা প্রজাতির অসংখ্য বড় বড় মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
তারা আরও জানান, দিরাই মৎস্য অভয়াশ্রম বলে খ্যাত বিলগুলো অন্যতম হচ্ছে এই চাতল বিল। বর্ষার পানি শুকানোর সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে বিলে অনেক মাছ আসে। বছরের এ সময়ে পানি নেমে গেলে মাছগুলো এ ধরনের বিলে আশ্রয় নেওয়ায় তা মাছের ভাণ্ডারে পরিণত হয়। গত বছর ভাই ভাই মৎস্যজীবী সমিতি ছয় বছরের জন্য লিজ নেয় বিলটি। নানা প্রজাতির মাছের পোনা ছেড়ে সারা বর্ষা যত্ন করে মাছ বড় করতে লাখ লাখ টাকা খরচ হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
মৎস্যজীবী এহসান মিয়া আরও জানান, বিলে থাকা পাহারাদাররা বেশ কয়েকদিন পুরো বিলটি ঘুরে দেখেনি। ফলে কোন দিন বিষ দেয়া হয়েছে, তা সঠিকভাবে বলতে পারবো না। দিরাই থানায় সন্দেহভাজন ২ জনের নাম উল্লেখ আমরা মৌখিকভাবে অভিযোগ করেছি।
দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com