বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী আর নেই

দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী আর নেই

amarsurma.com
জাকের উল্লাহ চকোরী

আমার সুরমা ডটকম:

দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আজ ২১ ডিসেম্বর বুধবার বেলা ২.৩০টায় চট্টগ্রাম আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি ১ কন্যা ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। আজ রাত ৯.৩০টায় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর বায়তুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম চকোরী দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কক্সবাজার জেলা সংবাদদাতা হিসেবে কাজ করে আসছিলেন। মরহুম জাকের উল্লাহ চকোরী দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আব্দুল মান্নান (র.) এর অত্যন্ত প্রিয়ভাজনদের একজন ছিলেন।

ইনকিলাব সম্পাদকের শোকঃ
দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মরহুম জাকের উল্লাহ চকোরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এম এম বাহাউদ্দিন। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ব্যুরো চিফ ফোরামের শোক:
দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব ব্যুরো চিফ ফোরামের সভাপতি রেজাউল করিম রাজু। ব্যুরো প্রধানদের পক্ষ থেকে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকাহত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com